চট্টগ্রাম বন্দরে ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

Printed Edition

চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে জবমরড়হধষ ঞৎধরহরহম ঈড়ঁৎংব ড়হ ওহফঁংঃৎরধষ ঝধভবঃু শীর্ষক প্রশিক্ষণ কোর্স গতকাল সকালে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বন্দর ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটি যৌথভাবে এই আয়োজন করেছে। দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। উক্ত প্রশিক্ষণে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিশিষ্ট শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির পরিচালনায় এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল ও গ্যাস অপারেশন এবং রাসায়নিক স্টোরেজ সুবিধার সাথে জড়িত জটিল ঝুঁকিগুলো মোকাবেলায় উন্নত কৌশলবিষয়ক প্রশিক্ষণ নেবেন। অনুষ্ঠানে চবকের বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চবক প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মো: আবদুল হান্নান। সঞ্চালনা করেন প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর সাঈদ ইমাম। বিজ্ঞপ্তি।