কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার

সর্বোচ্চ ১০ লাখ সর্বনিম্ন ২ লাখ টাকা বেতন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

প্রতি বছরের মতো এবারো কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৬ সালের জন্য জাতীয় দলের ২৮ ক্রিকেটার নিয়ে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার।

‘এ’ গ্রেডে চারজন, (আট লাখ) ‘বি’ গ্রেডে ১১ জন, (ছয় লাখ) ‘সি’ গ্রেডে ৬ জন (চার লাখ) ও ‘ডি’ গ্রেডে ৭ জন (দুই লাখ) টাকা বেতনে বিসিবির চুক্তিতে সুযোগ পেয়েছেন।

কোন খেলোয়াড়ের কোন গ্রেড

‘এ’ গ্রেডে আছেন চারজন। এরা হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। ‘বি’ গ্রেডে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। তারা হচ্ছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। মাসে চার লাখ টাকা বেতনের ‘সি’ গ্রুপে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। সবশেষ ২ লাখ টাকা বেতনের ‘ডি’ গ্রুপে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান।