বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
Printed Edition
আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের গঠিত পাঁচ হাজার কোটি টাকার মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো: জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো: আনিছুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং হেড অব এসএমই জনাব ফারিয়া হায়দার। বিজ্ঞপ্তি।