আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Printed Edition
artho-4
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্ত:ব্যক্তিক উৎকর্ষতা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্যে মো: রাফাত উল্লাখান ব্যাংকিং খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ এবং আন্ত:ব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করে গ্রাহকসেবার উৎকর্ষ সাধন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআইর প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেনজিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান ও বিজনেস ইংলিশ ট্রেইনার মেহেদী হাসান। কর্মশালায় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ফরহাদ উল আলম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।