এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বড় ভাই।
সাঈদ হোসেন চৌধুরী স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং তিনি দীর্ঘ সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সাথে যুক্ত ছিলেন।
সাঈদ হোসেন চৌধুরীর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।