পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৭৪ জন রয়েছে।
আজ সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৯৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় দু’টি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি, দু’টি ম্যাগাজিন, তিন রাউন্ড কার্তুজ ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। সূত্র : বাসস