অপরাধ
যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
সোমবার রাতে শনির আখড়া এলাকার দনিয়া কলেজের পাশে কয়েকজন লোক দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। সংবাদ পেয়ে সিটিটিসি ও যাত্রাবাড়ী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাদের পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু, একটি ধারালো চাপাতি, একটি ধারালো সুইচ গিয়ার এবং চারটি লোহার রড উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
নিহত ফরহাদ হোসেন ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
মোহাম্মদপুরে সাবেক এমপি আজিজুল হক আরজু আটক
মোহাম্মদপুর থানা-পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল হক আরজু (৬৯) পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সাথে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯২
‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আদাবর থানা পুলিশ ৩০ জন, মোহাম্মদপুর থানা পুলিশ ২৪ জন, তেজগাঁও থানা পুলিশ ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ছয়জন, হাতিরঝিল থানা পুলিশ ছয়জন এবং শেরেবাংলা নগর থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।’
দুবাই-মালয়েশিয়া-গুয়াংজু থেকে ২২৩ কার্টন সিগারেটসহ পণ্য উদ্ধার
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, এসব ঘটনার সাথে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা এবং যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।
অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অর্থের বিনিময়ে অ্যাজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়া চক্রের অ্যাডমিন সদস্যদের সরবরাহ করতেন। এসব সিম অনলাইন বেটিং সাইটে অর্থ জমা ও উত্তোলনে ব্যবহৃত হতো বলে তারা স্বীকার করেছেন।