খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন
Printed Edition
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে গতকাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় শোকাবহ জনসমুদ্রে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের অপারেশন পরিদফতর সূত্রে জানা যায়, জানাজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বাহিনীর বিভিন্ন ইউনিটের মোট এক হাজার ৫০০ সদস্যকে দায়িত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়। নিরাপত্তা দায়িত্বের আওতায় ৩০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, এক হাজার অঙ্গীভূত আনসার এবং ২০০ জন নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্য মোতায়েন করা হয়। তারা জানাজাস্থল, আশপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করেন, যাতে জনসাধারণ নির্বিঘেœ ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করতে পারেন। বিজ্ঞপ্তি।