আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও সেবা ডেস্ক উদ্বোধন
Printed Edition
আইএফআইসি ব্যাংক পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরো সুসংহত ও গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন ও সেøাগান ঘোষণা করেছে। একই সাথে গ্রাহকদের জন্য আরো সহজ, দ্রুততর ও কার্যকর সেবা নিশ্চিত করতে পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং সারা দেশে ইসলামিক ব্যাংকিং সেবা ডেস্ক উদ্বোধন করা হয়। রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সোমবার আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান মো: মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে লোগোটি উন্মোচন করেন এবং ‘শুদ্ধতা ও বরকতের সমন্বয়’ শীর্ষক সেøাগান ঘোষণা করেন। একই সাথে তিনি শাখা ও উপশাখায় ব্যাংকিং সেবা ডেস্ক কার্যক্রমের ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন বিভাগের প্রধানরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।