তিনজনকে শাস্তি দিলো বিসিবি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ফিক্সিংয়ের ঘটনায় তিন ব্যক্তিকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যান্টি করাপশনের একাধিক ধারা ভঙ্গ করে এই সাজা পেয়েছেন তারা, যার মধ্যে সাবেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমও রয়েছেন। অভিযোগের আওতায় থাকা ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোডের অধীনে চলমান শাস্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে চার্জ নোটিশ পাওয়ার পর অভিযোগগুলোর জবাব দেয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। অভিযোগের আওতায় রয়েছেন মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম) {বিসিবির সাবেক বোর্ড পরিচালক [২০২৫-২৬] এবং বিসিবি অডিট কমিটির সাবেক চেয়ারম্যান), জাকির হোসেন (বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার) ও রাকিবুল ইসলাম সানি (বগুড়া জেলার বিসিবির সাবেক কাউন্সিলর এবং বিসিবি অডিট কমিটির সাবেক সদস্যসচিব}। তিন জনের বিরুদ্ধেই আইসিসির ২০২৪ দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।