চিরিরবন্দরে বাবা ও সৎভাইকে হত্যা : হত্যাকারী দুই ভাই গ্রেফতার

Printed Edition

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের চিরিরবন্দরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পিতা ও সৎভাইকে হত্যার ঘটনায় চট্টগ্রাম থেকে হত্যাকারী দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- মো: সাদেকুল ইসলাম (৩০) ও তার ছোট ভাই মো: সাকিব (১৯)। তারা উপজেলার উত্তর পলাশবাড়ী টেপাপাড়া গ্রামের মৃত শহিদুল হক দুলুর ছেলে।

র‌্যাব-১৩ জানায়, চিরিরবন্দর থানার আবেদনের পরিপ্রেক্ষিতে যৌথ অভিযানে সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে হত্যাকারী প্রধান আসামি সাদেকুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই দিন তার দেয়া তথ্য মতে, রাতে ইপিজেড থানাধীন হোটেল ব্লু সোম ইন্টারন্যাশনালের সামনে পৃথক অভিযানে মামলার ২য় আসামি সাকিবকে গ্রেফতার করা হয়।