অরোরা হাসপাতালের সাথে যশোর ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাইর চুক্তি স্বাক্ষর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
অরোরা স্পেশালাইজড হাসপিটাল ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক করপোরেট চুক্তি গত মঙ্গলবার হাসপাতালের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় অ্যাসোসিয়েশনের সব ধরনের কার্ডধারী সদস্য, কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যরা অরোরা হাসপাতালের বিভিন্ন ধরনের স্ব্যাস্থসেবা গ্রহণে করপোরেট চুক্তি অনুযায়ী বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
চুক্তিপত্রে অরোরা স্পেশালাইজড হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন- অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিভাগের কনসালট্যান্ট সহযোগী অধ্যাপক ডা: মিজানুর রহমান, মেডিসিন ও রিডমাটোলজি বিভাগের কনসালট্যান্ট সহযোগী অধ্যাপক ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ, ম্যানেজার (এডমিন) মাঈন উদ্দিন এবং করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা। যশোর ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে স্বাক্ষর করে সংগঠনের সভাপতি মো: গিয়াসউদ্দিন খান ডালু, সহসাধারণ সম্পাদক সৈয়দ মফিজুর রহমান এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক মো: সামিউল ইসলাম হিরণ।
উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত আইএসও ৯০০১ সনদপ্রাপ্ত অরোরা হাসপাতাল গুণগত মান অক্ষুণœ রেখে স্বল্প খরচে দেশব্যাপী জটিল রোগগুলোর উন্নত চিকিৎসাসেবা দিয়ে আসছে।