তোমরা সীমানাকে ছাড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো মাউশি মহাপরিচালক

Printed Edition

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান বলেছেন, তোমরা সীমানাকে ছাড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো। আর সেই স্বপ্ন পূরণে চেষ্টা ও ধৈর্য ধরো কিন্তু নৈতিকতার পথ কখনো ছেড়ো না। জ্ঞানদক্ষতা ও মানবিকতার সমন্বয়ে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলো। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তোমরা হতাশ হয়ো না, পরাজয় হতে পারে আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। পরাজয় নিজেকে আরো শক্ত করে গড়ে তোলার অনুপ্রেরণা যোগায়। বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা ও পুরস্কার কেবলমাত্র আনুষ্ঠানিক আয়োজন নয় বরং প্রতিভা বিকাশের উন্মুক্ত মঞ্চ, শৃঙ্খলার ও সহনশীলতার জীবন্ত পাঠশালা। তোমাদের মেধা দক্ষতা দেশ ও মানুষের কাজে লাগিয়ে জাতিকে একদিন উন্নতির শিখরে পৌঁছে দেবে।

শুক্রবার বিকেলে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইউএনও সবিতা সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাউশির খুলনার ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ।