প্রাণিস্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তায় সরকারি-বেসরকারি খাতের সমন্বয় দরকার : উপদেষ্টা ফরিদা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সরকারের দায়িত্ব হলেও সরকার একা এটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে না; এ জন্য প্রাণিস্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তায় সরকারি-বেসরকারি খাতের সমন্বয় দরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ‘সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি’ সেøাগানকে সামনে রেখে আয়োজিত অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর ষষ্ঠ আন্তর্জাতিক এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফরিদা আখতার বলেন, উদ্যোক্তারা শুধু বিনিয়োগই করছেন না, বরং প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেয়ার উদ্যোগ নিচ্ছেন। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সুরা নিশ্চিত করতে হলে প্রাণিস্বাস্থ্যকে উপো করার সুযোগ নেই। মাছ, গবাদিপশু কিংবা পোলট্রি- যে কোনো প্রাণিজ আমিষ উৎপাদনের মূল শর্ত হলো সংশ্লিষ্ট প্রাণীর সুস্থতা নিশ্চিত করা। এ প্রসঙ্গে তিনি ওয়ান হেলথ ধারণার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ- এই তিনের সমন্বিত সুস্থতার মাধ্যমেই টেকসই স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, শুধু প্রাণী মোটাতাজাকরণ নয়, বরং প্রাণী যে খাদ্য গ্রহণ করছে তা নিরাপদ ও পুষ্টিকর কি না, সেটিও নিশ্চিত করতে হবে। প্রাণিখাদ্য ও মাছের খাদ্যের কাঁচামাল কোথা থেকে আসছে, সেগুলোর মান কেমন- এসব বিষয় নজরদারিতে রাখা জরুরি।
তিনি বলেন, কৃষি খাতের সাথে প্রাণিসম্পদ ও মৎস্য খাতের সমন্বয় আরো জোরদার করতে হবে। ভুট্টা, সয়াবিনসহ প্রাণিখাদ্যের উপাদান আমদানি-নির্ভর না হয়ে দেশেই উৎপাদনের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
প্রাণিস্বাস্থ্য ও নিউট্রিশন ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও ওষুধ উৎপাদন ও আমদানিতে সুনির্দিষ্ট নীতিমালার ঘাটতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিদ্যমান আইন দিয়ে প্রাণিস্বাস্থ্য খাতের চাহিদা পুরোপুরি পূরণ করা যাচ্ছে না। এ েেত্র প্রয়োজনীয় সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, উদ্যোক্তারা প্রাণিস্বাস্থ্য নিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আহকাবের সভাপতি সায়েম উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান, আহকাব সেক্রেটারি মো: আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের এক্সপোতে বিশ্বের ১৪টি দেশ অংশ নিয়েছে। প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতে আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির ল্েয আয়োজিত এ মেলায় থাকছে ১২৮টি বিদেশী স্টল ও ৬৫ জন আন্তর্জাতিক প্রদর্শক। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের আধুনিক পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করছে।