‘জুলাই সম্মাননা স্মারক’ পেলেন নয়া দিগন্তের জুবায়ের জামিল
Printed Edition
রাবি প্রতিনিধি
জুলাই আন্দোলনে মাঠ পর্যায়ে সক্রিয় ও সাহসী ভূমিকা রাখায় আগ্রাসনবিরোধী আন্দোলনের প থেকে ‘জুলাই সম্মাননা স্মারক’ পেলেন দৈনিক নয়া দিগন্তের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের জামিল। এ ছাড়াও রাবি প্রেস কাবের আরো দুই সাংবাদিককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গত মঙ্গলবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস কাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের জামিল। বর্তমান সভাপতি ও জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনির হোসেন মাহিন। প্রেস কাবের বর্তমান সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ধ্রুব। জুলাই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ, সংবাদ প্রচার এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘আগ্রাসনবিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপল।ে আন্দোলনের কঠিনতর পরিস্থিতির কথা স্মরণ করে জুবায়ের জামিল বলেন, জুলাই আন্দোলনে সরাসরি মাঠে থেকে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে আগ্রাসনবিরোধী আন্দোলনের প এ অ্যাওয়ার্ড আমাদের জন্য একদিকে সম্মান, অন্য দিকে দায়িত্বের স্মারক।