তিতাসে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

Printed Edition

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মজিদপুর ব্যবসায়ী আবদুল হালিম মিন্টুর উদ্যোগে গত বুধবার মজিদপুর জামিয়া মাহমুদিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে প্রায় এক হাজার ২০০ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এ আয়োজনের প্রধান অতিথি কুমিল্লা-১ (তিতাস ও হোমনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। আবদুল হালিম মিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তিতাস বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা প্রমুখ।