নারিন্দায় হামলায় আহত ব্যক্তি জবি কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত নন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওয়ারী এলাকায় সুভাষ দেউরী নামে একজনকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলার ঘটনায় তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়ে গতকাল বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় মন্দিরসংশ্লিষ্টরা।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রুপ কুমার সরকার বলেন, সুভাষ দেউরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের নিয়োগপ্রাপ্ত পুরোহিত নন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নন। এ ছাড়া হামলার ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, পুরান ঢাকার নারিন্দা এলাকায় ঘটেছে।