অস্ট্রেলিয়ান ওপেনে তুরস্কের ইতিহাস
Printed Edition
ক্রীড়া ডেস্ক
মেলবোর্নে শুরু হয়েছে বছরের প্রথম গ্র্যান্ডসø্যাম অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচগুলোতে পুরুষ ও নারী এককে দেখা গেছে জয়, চমক ও হাড্ডাহাড্ডি লড়াই। শীর্ষ বাছাইদের বেশির ভাগই জয় দিয়ে অভিযান শুরু করলেও কয়েকটি ম্যাচে অপ্রত্যাশিত ফলও এসেছে।
মহিলা এককে ১১ নম্বর বাছাই একাতেরিনা আলেক্সান্দ্রোভাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আলোচনায় আসেন তুরস্কের জেইনেপ সনজেম। প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটটি হারালেও শেষ পর্যন্ত ৭-৫, ৪-৬ ও ৬-৪ গেমে ম্যাচ জিতে নেন সনজেম।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে কেবল ম্যাচ জিতেই নয়, মানবিকতায়ও নজর কাড়লেন তুরস্কের এ তরুণী। গরমে অসুস্থ হয়ে পড়া এক বল-গার্লকে দ্রুত সাহায্য করতে এগিয়ে এসে ভক্তদের হৃদয় জয় করার পাশাপাশি গ্র্যান্ডসø্যাামের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন এই তুর্কি কোয়ালিফায়ার। এর মাধ্যমে এ বছরের প্রথম গ্র্যান্ডসøামে দ্বিতীয় রাউন্ডে উঠা প্রথম তুর্কি নারী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়লেন তিনি।
এ দিকে নারী এককে বিশ্ব এক নম্বর আরিনা সাবালেঙ্কা ও এমা রাদুকানু নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নেন। সাবালেঙ্কা ৬-৪ ও ৬-১ গেমে পরাজিত করেন ওয়াইল্ডকার্ড খেলোয়ার ফরাসি তিয়ানতসোয়া সারাকে। আর এমা ৬-৪ ও ৬-১ গেমে হারান থাই খেলোয়াড় মানাঞ্চায়া সাওয়াংকাওকে। তবে ৪৫ বছর বয়সী ভেনাস উইলিয়ামসের প্রত্যাবর্তনটা রূপকথার মতো হয়নি। ওলগা দানিলোভিচের কাছে ট্রাইবেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।
এ দিকে পুরুষ এককে জয় পেয়েছেন শীর্ষ বাছাই কর্লোস আলকারেজ। অস্ট্রেলিয়ান অ্যাডাম ওয়াটনকে সরাসরি ৬-৩, ৭-৬ ও ৬-২ সেটে পরাজিত করেন। অন্য দিকে আর্থার ফেরি দিনের সবচেয়ে বড় চমক দেখিয়ে ২০ নম্বর বাছাই ফ্লাভিও কোবোলিকে পরাজিত করেন। ম্যাচে ৭-৬, ৬-৪ ও ৬-১ গেমে জয় পান ব্রিটিশ এই তারকা। কানাডিয়ান টেনিস তারকা গ্যাব্রিয়েল দিয়ালোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ২০২৫ সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জভেরেভ।