ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
Printed Edition
সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচারসমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো: তানভীর রহমান, রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) সেন্টারের প্রধান আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটন এসির সিবিও তানভির রহমান বলেন, এসির ব্যবহার আরো আরামদায়ক ও স্মার্ট করে তোলার লক্ষ্যে ওয়ালটন এসিতে প্রতিনিয়ত আইওটি ও স্মার্ট এআই সমৃদ্ধ অত্যাধুনিক সব ফিচার সংযোজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন মডেলের এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড সিস্টেম, হিউমিডিটি মনিটরিং, অফলাইন ভয়েস কন্ট্রোল, এআই প্রযুক্তি ও ফিচার। ওয়ালটনের উদ্ভাবিত এসব উৎকর্ষ প্রযুক্তি ইতোমধ্যে প্যাটেন্ট সনদ অর্জন করায় স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ওয়ালটন এসির ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়েছে। সেই সাথে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন এসির প্রতিযোগিতা সক্ষমতাকেও আরো বাড়িয়ে তুলেছে। বিশ্বে উদ্ভাবনী ও উৎকর্ষ প্রযুক্তির স্মার্ট ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সক্ষমতা আরেকবার প্রমাণ করল ওয়ালটন।
অনুষ্ঠানে ওয়ালটনের রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের নিজস্ব উদ্ভাবিত অফলাইন ভয়েস কন্ট্রোল, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, এআই ডক্টরের মতো স্মার্ট এআই প্রযুক্তি ও ফিচার প্যাটেন্ট সনদ পেয়েছে। প্রযুক্তির নতুনত্ব, উদ্ভাবনী কাঠামো, বাস্তব প্রয়োগ যোগ্যতা এবং শিল্প সম্ভাবনা যাচাই করে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর ওয়ালটনকে সনদ প্রদান করেছে। প্যাটেন্ট সনদ প্রাপ্তির মাধ্যমে এসব প্রযুক্তির মূল কনসেপ্ট, মেকানিজম, অ্যালগরিদম ও কাজের পদ্ধতি ওয়ালটনের নামে স্বীকৃত এবং বাণিজ্যিকভাবে ওয়ালটন একক মালিকানায় ওই সব প্রযুক্তি ব্যবহার করতে পারছে। যা এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিশাল মাইলফলক।
ওয়ালটন এসির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিজাইন শাখার ইনচার্জ প্রকৌশলী মো: জুয়েল রানা জানান, সোলার হাইব্রিড ফিচারের ওয়ালটনের নতুন মডেলের এই এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি। বিজ্ঞপ্তি।