নতুন বাংলাদেশ বিনির্মাণে আধিপত্যবাদবিরোধী আপসহীন নেতৃত্ব অপরিহার্য : মুহাম্মদ শাহজাহান
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি ও আধিপত্যবাদ বিরোধী আপসহীন নেতৃত্ব অপরিহার্য। দীর্ঘ দিন ধরে দুর্নীতি, লুটপাট ও আধিপত্যবাদী রাজনীতির কারণে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। আদর্শিক রাজনীতির মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
বুধবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- অ্যসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হক, ডা: মুহাম্মদ সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মোমিনুল হক, দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: আবু নাছের, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফরুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী ও ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।