শেষ পর্যন্ত ২৩ ফুটবলার পেলেন বাটলার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয়বারের মতো নারী এশিয়ান কাপে খেলতে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অবশ্য গত রাতে তারা সরাসরি জাপানের ওসাকায় যায়নি। গতকাল গেল চীনে। সেখানে অনুশীলন এবং দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে এরপর যাবে জাপানে। ১৪ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েন (বিওএ) প্রথমে বাফুফেকে বলেছিল ২০ জনের স্কোয়াড পাঠাতে। এতে করে সমস্যায় পড়ে যান কোচ। তা ছাড়া সেপ্টেম্বরে খেলা হলেও তাকে দল চূড়ান্ত করতে বলা হয়েছিল জুলাইতে। শেষ পর্যন্ত বাফুফের অনুরোধে ২৩ ফুটবলারকে পাঠানোর অনুমতি দেয় বিওএ। এতে করে পুরো বহর নিয়ে যেতে পারছেন কোচ পিটার জেমস বাটলার। এ নিয়ে গতকাল সন্তুষ্টির কথা জানান কোচ বাটলার।
গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। গ্রুপে বাংলাদেশ তৃতীয় হলে চান্স তৈরি হবে পরের রাউন্ডে যাওয়ার। এশিয়ান গেমসে পদকের সম্ভাবনা নিয়ে কোচ বাটলারের জবাব বাস্তবতার নিরিখে পদক জেতা অসম্ভব। তবে আমরা সেরাটা দেয়ার চেষ্টা করবো।
বাংলাদেশ দল : মিলি আক্তার, রুপনা চাকমা, শিউলী আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার প্রান্তি, কোহাতি কিসকু, মণিকা চাকমা, মৌমিতা খাতুন , মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সৌরভী আক্তার আফরিন, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মদ সাগরিকা, ছোট শামসুন্নাহার, স্বর্ণা রানী মণ্ডল, আইরিন খাতুন, নবীরন খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মদ সুলতানা।