গোয়াইনঘাটে হাটবাজারে ঘুরছে ভোটের গাড়ি

Printed Edition

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাটবাজার ও আবাসিক এলাকায় প্রচার কার্যক্রম চালাচ্ছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। গতকাল বুধবার (৭ জানুয়ারি) সকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভ্যান’ বহরের এই ভোটের গাড়িটি পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিজিবি ক্যাম্প এলাকায় চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ‘দেশের চাবি আপনার হাতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সুপার কারাভ্যানে অংশ নেয়া শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক ও নির্বাচনভিত্তিক সঙ্গীত।

অনুষ্ঠানে গোয়াইনঘাট থানার এসআই আবদুল হান্নান, গোয়াইনঘাট প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, জাফলং ট্যুরিস্ট কাবের সাধারণ সম্পাদক মো: লোকমান মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকা চালক যুব সঙ্ঘের সভাপতি বাছির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।