শোক সংবাদ

আলী আকবর

Printed Edition

দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবদুর রহমানের পিতা আলী আকবর (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ এশা মানোহরগঞ্জ উপজেলার বাইশগাও ইউনিয়নস্থ ফুলপুকুরিয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে কুমিল্লা জেলা ও মনোহরগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন। মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।