এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি

Printed Edition

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৮১. সায়মন টেক্সটাইলের ম্যানেজার আলমগীর হোসেন। তিনি প্রতিষ্ঠানে কম্পিউটারের মাধ্যমে হিসাব করেন। আদিম যুগে তার এ হিসাব সংরক্ষণের ধারা শুরু হয়েছিল-

র. রশিতে গিঁট দিয়ে

রর. গুহার দেয়ালে দাগ কেটে

ররর. তুলি দিয়ে পাতায় লেখার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর

(খ) র ও ররর

(গ) রর ও ররর

(ঘ) র, রর ও ররর

৮২. শিলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে অধ্যয়ন করে। তার অধ্যয়নের বিষয়টি ব্যক্তির মধ্যে জবাবদিহিতা সৃষ্টিতে ভূমিকা রাখে-

র. দায়িত্ববোধ সৃষ্টিতে

রর. আর্থিক হিসাব সংরক্ষণে

ররর. হিসাব সমীকরণকে প্রভাবিত করে

নিচের কোনটি সঠিক?

(ক) রর

(খ) ররর

(গ) র ও রর

(ঘ) রর ও ররর

৮৩. সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি?

(ক) ভ্যাট

(খ) বিনিয়োগ

(গ) ব্যবসায়

(ঘ) আয়কর

উত্তর : ৮১. ক, ৮২. গ, ৮৩. ঘ।