মেধাবী মুখ

যমজ ভাই

Printed Edition
bangla-5
যমজ ভাই

এবারের এসএসসি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে পরীক্ষা দিয়ে দু’জনেই জিপিএ ৫ পেয়েছে। জয় ও বিজয় ভুরুঙ্গামারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো: মোজাফফর হোসেন রিপন ও শিক্ষিকা শিরিনা পারভীন দম্পতির সন্তান। যমজ দুই ভাইয়ের এই অভূতপূর্ব ফলাফলে খুশি পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। দুই ভাই জানায়, বাবা-মায়ের অনুপ্রেরণায় তারা এই ফল অর্জন করেছে। ভবিষ্যতে তারা দু’জনেই প্রকৌশলী হতে চায় এবং উচ্চমাধ্যমিকে নটর ডেম বা সেন্ট জোসেফ কলেজে পড়ার ইচ্ছা রয়েছে।

তাদের মা শিরিনা পারভীন ছেলেদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মমিনুল ইসলাম বলেন, সাধারণ ফলাফল বিপর্যয়ের মাঝেও জয় ও বিজয় অত্যন্ত পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখেছে। তাদের এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতেও তারা বড় সাফল্য পাবে। ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদাদাতা