মেধাবী মুখ

রাকিব আল হাসান

Printed Edition
bangla-7
রাকিব আল হাসান

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ওদুদুর রহমান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি (মাধ্যমিক) কারিগরি বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়েছে রাকিব আল হাসান। সে ধামরাই রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি ও দৈনিক বাংলাদেশের আলোর ধামরাই প্রতিনিধি রাজন আহমেদ এবং গৃহিণী শামিমা বেগমের বড় ছেলে।

রাকিব এর আগে একই বিদ্যালয় থেকে জেডিসি ও জেএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল অর্জন করে। এবারের সাফল্যের জন্য সে বিদ্যালয়ের শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

রাকিব ভবিষ্যতে একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি বড় মাপের প্রকৌশলী হতে চায়। এ লক্ষ্যে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে সে। তার সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।