মেধাবী মুখ

জাকিয়া সুলতানা

Printed Edition
bangla-6
জাকিয়া সুলতানা

এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের কৃতী শিক্ষার্থী জাকিয়া সুলতানা ইভা। সে দেবিদ্বারের মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়।

বোর্ডের ফল অনুযায়ী, ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২১৭ নম্বর পেয়ে সে প্রথম স্থান অর্জন করেছে। ইভার বাবা মোহাম্মদ জামাল হোসেন ও মা শাহিনুর আকতার দু’জনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবার সূত্রে জানা যায়, মা-বাবার অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং ইভার কঠোর পরিশ্রমে এ সাফল্য এসেছে।

ইভার সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় ইভা। তার স্বপ্ন পূরণে সবার দোয়া ও শুভকামনা চেয়েছে পরিবার। দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা।