শোক সংবাদ
মুহাম্মদ শফিকুল ইসলাম
Printed Edition
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম গতকাল সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক শোক বিবৃতিতে বলেন, আমরা একজন নিবেদিতপ্রাণ দাঈ, সংগঠক ও ইসলামী আন্দোলনের একজন অক্লান্ত কর্মী হারালাম। দ্বীনের পথে তার নিষ্ঠা, আন্তরিকতা ও ত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন, তার কবরকে জান্নাতের বাগিচাগুলোর একটি বাগিচায় পরিণত করুন, সব গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
নেতৃদ্বয় তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।