ফাইনালের রেফারি ভিনচিচ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেøাভেনিয়ার রেফারি সøাভকো ভিনচিচ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সী এই রেফারি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। মাঠে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশী তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্দানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।