বাংলাদেশের ৬ স্বর্ণজয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দশম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতার প্রথম দিনে ছয়টি স্বর্ণসহ ৩৪টি পদক জিতেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে ১৭টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ জিতে শীর্ষে নেপাল। ৯টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৩০টি পদক পেয়ে দ্বিতীয় স্থানে ভারত দল। আর ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জসহ মোট ৩৪টি পদক জিতে তালিকায় তৃতীয় স্থানে স্বাগতিক বাংলাদেশ। এ দিকে ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক পেয়ে ৪র্থ স্থানে শ্রীলঙ্কা দল। এর আগে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খান ও সাউথ এশিয়ান কারাতেদো ফেডারেশনের সভাপতি ভারত শর্মা।