মুলাদী হাসপাতালে নতুন ডাক্তারদের যোগদানে ফুলেল শুভেচ্ছা

Printed Edition

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশাল জেলার মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার আটজন নতুন ডাক্তার কর্মস্থলে যোগদান করেছেন। এসব ডাক্তারকে হাসপাতালের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। যোগদানকারী ডাক্তাররা হলেন, ডা: মো: কাওছার হামিদ (সহকারী ডেন্টাল সার্জন), শেখ সাদী মোহাম্মদ মেডিক্যাল অফিসার (অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি), আসমা আক্তার (সহকারী সার্জন, পেডিয়াট্রিক), নওরীন আশা (সহকারী সার্জন), আবিদুর রহমান জিসান, (সহকারী সার্জন গাইনি অ্যান্ড অফস), মো: শিহাব জাহান সুহৃদ (ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার), মোসা: ইকরা আহম্মেদ (সহকারী সার্জন, সার্জারি) ও মো: শাকিল আহম্মেদ (সহকারী সার্জন, মেডিসিন) এ আটজন ডাক্তারকে মূলগেট থেকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান, ডা: কাজী লোকমান হোসেন পলাশ, ডা: শফিকুল ইসলাম শোভন, ডা: তোফাজ্জল হোসেন ও ডা: কামরুল হাসান।

পল্লী অঞ্চল থেকে শহর পর্যন্ত সব নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এ অঙ্গীকারে নতুন চিকিৎসকরা চিকিৎসাসেবার দায়িত্ব যথাযথ পালন করার অঙ্গীকার ব্যক্ত করেই পল্লী অঞ্চলে যোগদান।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পূর্বে নানা অব্যবস্থাপনা এবং অপ্রতুলতার কারণে একটা সময় স্বাস্থ্যসেবা বিঘিœত হলেও বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাইয়েদুর রহমান দায়িত্ব গ্রহণ করার পর থেকে পটপরিবর্তন হতে থাকে। তার সার্বক্ষণিক উপস্থিতি, উৎসাহ এবং দক্ষ প্রশাসনিক পরিচালনা হাসপাতালের স্বাস্থ্যসেবার পরিবেশ ফিরে এসেছে এবং নতুন ডাক্তারদের যোগদানে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি হবে বলে আশা করেন।

উল্লেখ্য, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীদের উন্নত সেবা প্রদান করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাইয়েদুর রহমান জনপ্রশাসন পদক ‘কাইযেন-২০১৭’ লাভ করেন।