ইরান ও ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের আরো নিষেধাজ্ঞা

Printed Edition

রয়টার্স

ইরান ও ভেনিজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনিজুয়েলার মোট ১০ জন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে- ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে একটি ভেনিজুয়েলান কোম্পানি ও এর চেয়ারম্যান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত তিনজন ইরানি নাগরিক। যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত ‘রায়ান ফ্যান গ্রুপ’-এর সাথে যুক্ত ইরানভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা।