আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত
Printed Edition
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের সব উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন’। সম্প্রতি বগুড়া শহরস্থ মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ বিজনেস কনফারেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো: মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো: রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডল, নর্থ বেঙ্গল রিজিওনাল হেড মো: তাজমিলুর রহমান এবং নর্থ বেঙ্গল রিজিওনের সব উপশাখার কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।