বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টসের (বিএসআরও) ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কমিটির ঘোষণা দেয়া হয়েছে।
কমিটিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারকে আহ্বায়ক এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মোস্তফা আজিজ সুমনকে সদস্যসচিব করা হয়েছে।
গত ৪ আগস্ট রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিএসআরওর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সংগঠনটির সদস্যসচিব অধ্যাপক ডা: মোস্তফা আজিজ সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল, সিলেটের অধ্যাপক অধ্যাপক ডা: মো: মোকলেস উদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসাইন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা: এ এফ এম কামাল উদ্দিন, অধ্যাপক ডা: আলিয়া শাহনাজ এবং অধ্যাপক ডা: শহীদা আলম।
কমিটির সদস্যরা হলেন অধ্যাপক ডা: কাজী মনজুর কাদের, অধ্যাপক ডা: এহতেসামুল হক, ডা: রশিদ উন নবী, অধ্যাপক ডা: মো. নাজির উদ্দিন মোল্লা, অধ্যাপক ডা: মোহাম্মদ সৈয়দ হোসাইন, অধ্যাপক ডা: আশিম কুমার ঘোষ, অধ্যাপক ডা: আসমা সিদ্দিকা, অধ্যাপক ডা: মো: সাজ্জাদ, মো: ইউসুফ, অধ্যাপক ডা: মো: তৌফিক হাসান ফিরোজ জয়, ডা: মোহাম্মদ আলী আসগর চৌধুরী, ডা: এ টি এম সাজ্জাদ হোসাইন, ডা: মোহাম্মদ মেহবুব আহসান রনি, ডা: আরমান রেজা চৌধুরী এবং লেফটেন্যান্ট কর্নেল ডা: এস এম রোকনুজ্জামান।
বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টস রেডিয়েশন অনকোলজি ও ক্যান্সার চিকিৎসাসংক্রান্ত গবেষণা, জ্ঞান ও ক্লিনিক্যাল উন্নয়ন নিয়ে কাজ করে আসছে।