হাসান এগোলেন ২৬ ধাপ তানজিদ ৮৪

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারানোর পেছনে বড় অবদান টাইগার পেসার হাসান মাহমুদ ও ওপেনার তানজিদ হাসান তামিমের। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হাসান। আর তানজিদ তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাতে আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তারা। বোলারদের র‌্যাংকিংয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। বর্তমানে তিনি অবস্থান করছেন ৩৮ নম্বরে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫০৩। বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। তিন ধাপ এগিয়ে রয়েছেন ২৪ নম্বরে। এ ছাড়া তাসকিন এক ধাপ ও এবাদত চার ধাপ এগিয়েছেন।

ব্যাটারদের র‌্যাংকিয়েও এসেছে পরিবর্তন। নয় ধাপ এগিয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পাঁচ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। তার বর্তমান অবস্থান ৩১ নম্বরে। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির দেখা এই বাংলাদেশী ওপেনার এগিয়েছেন ৮৪ ধাপ। বর্তমানে রয়েছেন ৮৯ নম্বরে। এ ছাড়া ব্যাটারদের র‌্যাংকিংয়ে মিরাজ পাঁচ ধাপ ও সাদমান তিন ধাপ এগিয়েছেন।