সেনেগালের কোচ হলেন ভিয়েরা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জয় করেছিলেন প্যাট্রিক ভিয়েরা। ফরাসিদের হয়ে বিশ্বকাপ জয় করলেও এই ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্ম হয়েছিল আফ্রিকার দেশ সেনেগালে। আট বছর বয়সে পরিবারের সাথে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন ৫০ বছর বয়সী সাবেক এই ফুটবলার। এবার জন্মভূমির টানে আবার আফ্রিকাতে ফিররেন ভিয়েরা। তবে ফুটবলার হিসেবে নয়, জাতীয় ফুটবলের দলে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

তিন দেশের যৌথ আয়োজনে গত মাসে শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেয়ার পর বরখাস্ত করা হয়েছিল সেনেগালের কোচ পাপে থিয়াওকে। তার জায়গায় নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালের সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ইনস্টাগ্রামে এক পোস্টে নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তবে তার সাথে চুক্তির মেয়াদ বা অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি।