বিএমইউতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সোমবার বি ব্লকের সামনে থেকে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো ‘আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি সেট, ইনোভেট’। এই আয়োজন জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে মেধাস্বত্ব সংরক্ষণ এবং গুরুত্ব সম্পর্কে বিএমইউয়ের শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে আয়োজিত র্যালির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। গুরুত্বপূর্ণ এই আয়োজনে বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন, ভিসির একান্ত সচিব উপপরীক্ষা নিয়ন্ত্রক মো: লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের সভাপতি অধ্যাপক ডা: নুরুন নাহার বেগম। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা: দীনে মোজাহিদ মো: ফারুক ওসমানী। বিজ্ঞপ্তি।