সমাজবিজ্ঞান কোর্সে পড়তে চাইলে

Printed Edition
syllbus-4
সমাজবিজ্ঞান কোর্সে পড়তে চাইলে

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জামসেদুর রহমান বলেন, সমাজবিজ্ঞান কোর্সটি গবেষণাধর্মী এবং গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের দীর্ঘ মেয়াদি উন্নয়ন সক্ষম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান কোর্সে যুগোপযোগী ও গবেষণাধর্মী পাঠ দেয়া হয়। তাই এখানকার শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অজর্ন করতে পারছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. শওকত আরা হোসেন বলেন, ‘যুগোপযোগী চাহিদার সাথে মিল রেখে এখানে সমাজবিজ্ঞান কোর্স পরিচালিত হয়ে আসছে। তাই অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটি তুলনায় এখানকার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা অনেক বেশি’। বর্তমানে এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ হাজার। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এ ইউনিভার্সিটিতে পাঁচটি অনুষদে ১৪টি বিভাগে শিক্ষা দেয়া হয়। বিভাগগুলো হলো, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আইন, , ব্যবসায় প্রশাসন, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও এমএ ইন ইংলিশ। এই উনিভার্সিটিতে বর্তমানে প্রায় ২৫০ শিক্ষক পাঠদানে নিয়োজিত আছেন। ভাইস চ্যান্সেলর অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘এখানকার শিক্ষকেরা আন্তরিকতার সাথে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান অর্জন করতে পারে। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী বলেন, সমাজবিজ্ঞান কোর্সটি এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছে। প্রায় ৩১ বছরের অভিজ্ঞতালব্ধ এ কোসর্টি পরিপূর্ণতা লাভ করেছে। ফলে শিক্ষাথীরা এর সুফল ভোগ করতে পারছে। এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এবিএম ফিজুল ইসলাম পাটোয়ারী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করেন। তাই অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম। সমাজবিজ্ঞানের চার বছরের কোর্স ফি তিন লাখ ৭০ হাজার টাকা। এক বছরের মাস্টার্সের কোর্স ফি ৬৫ হাজার টাকা। তবে এখানে ১০% থেকে ১০০% পর্যন্ত মেধানুসারে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। যোগাযোগ : মূল ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪