আর দৌড়াবেন না সিম্পসন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অলিম্পিক পদকজয়ী ও সাবেক ১৫০০ মিটার বিশ্বচ্যাম্পিয়ন জেনি সিম্পসন জানিয়েছেন, হৃদ্থযন্ত্রের গুরুতর ও বিরল রোগ শনাক্ত হওয়ার পর তিনি আর কখনো দৌড়াতে পারবেন না। ৩৯ বছর বয়সী এই মার্কিন অ্যাথলেট বলেছেন, তার দৌড়ের অধ্যায়ের এখানেই সমাপ্তি ঘটেছে। গত জুনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি দৌড়ের ইভেন্টে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান সিম্পসন।