ইনিংস ব্যবধানে পাকিস্তানের হার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান। লিডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানের হারে সিরিজে পিছিয়ে পড়ল সালমান আগার দল। প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। ইংলিশ বোলারদের তোপের মুখে মাত্র ১৩৫ রানে অল আউট হয় তারা। এ পরাজয়ে ৩ টেস্ট ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়ল পাকিস্তান।
পাকিস্তানের প্রথম ইনিংসের ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০৯ রানে অল আউট হলে ২৩৮ রানে লিড পায়। ইংলিশদের হয়ে হ্যারি ব্রুক ৯১, জো রুট ৬৬ ও জর্ডান কক্স ৭৩ রান করেন। পাকিস্তানের হয়ে আলী উসমান ৫টি ও খোররাম শেহজাদ ৩টি উইকেট নেন।
ইনিংস পরাজয় এড়ানোর জন্য দরকার ছিল ২৩৮ রান। তবে প্রথম ইনিংসে বিপর্যয় পর নিজেদের আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ১৩৫ রানে অল আউট হয়ে ব্যাটিং বিপর্যয়ের আরেকটি মহড়া দেয় শান মাসুদরা। টপ অর্ডার ব্যাটার মধ্যে শান মাসুদ ২৯ রান করেন। মোহাম্মদ রিজওয়ান কিছুটা আশা দেখালেও ৪১ রানের বেশি করতে পারেননি। তার ইনিংসটি শুধু পাকিস্তানের পরাজয়ই দীর্ঘায়িত করেছে। নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংলিশ পেসারদের সামলাতে সম্পূর্ণ ব্যর্থ পাকিস্তানি ব্যাটিং অর্ডার। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয় অলি রবিনসন ও যশ টাং দ্বিতীয় ইনিংসেও নেন তিনটি করে উইকেট। এ ছাড়া জোফরা আরচার তিনটি ও গাস অ্যাটকিনসন নেন একটি উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান আট উইকেট নেয়া অলি রবিনসন। আগামী ২৭ আগস্ট লর্ডসে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।