সন্ত্রাসের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
Printed Edition
রয়টার্স
সিরিয়াকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে দ্বিপীয় বৈঠকের পর ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি চিঠি তার হাতে তুলে দেন এবং মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। রয়টার্সের দেখা ওই চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন যে, সিরিয়ার পুনর্গঠনের পথে থাকা সব বাধা দূর করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বড় পদপে নেয়া হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি দেশটিতে বিনিয়োগ করতে পারবে এবং সিরিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের ৪৫ দিনের পর্যালোচনার প্রক্রিয়া শেষ হলেই সিদ্ধান্তটি কার্যকর হবে, যা মূলত সিরিয়ার ওপর থাকা মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ, প্রতিরা সরঞ্জাম রফতানিতে নিষেধাজ্ঞা এবং আর্থিক লেনদেনের কড়াকড়ির মতো একাধিক কঠোর নিষেধাজ্ঞা শিথিল করবে। এই সিদ্ধান্তকে সিরিয়ার অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক আখ্যা দিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাফওয়াত রাসলান জানান যে, এর মাধ্যমে সিরিয়া আবার বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত হওয়ার এবং বিদেশী বিনিয়োগ পাওয়ার সুযোগ পাবে। প্রসঙ্গত, গত বছর ট্রাম্প সিরিয়ার ওপর থেকে একটি মার্কিন নিষেধাজ্ঞা কর্মসূচি বাতিল করেছিলেন এবং বর্তমানে সিরিয়ার পুনর্গঠনে সহায়তা দিতে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশ শত শত কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। বুধবার ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ভূয়সী প্রশংসা করে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে তার পদপেকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন, যিনি ২০২৪ সালের শেষ দিকে বিদ্রোহী গোষ্ঠীর জোটের নেতৃত্ব দিয়ে বাশার আল-আসাদের দীর্ঘদিনের সরকারকে মতা থেকে সরিয়ে দিয়েছিলেন