সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

Printed Edition
khela-1
সিলেট স্টেডিয়ামের ভেতরে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন ক্রিকেটার ও সংগঠকরা : বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

গতকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেয় লাখো মানুষ। একই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই দোয়ায় অংশ নেন বিপিএলের বেশকিছু ক্রিকেটার, বিসিবি ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং সাংবাদিকরা। ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, নাসির হোসেনরা গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার শোকের প্রতি সম্মান জানাতে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছিল। স্থগিত ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি আয়োজন করার ঘোষণা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।