বাংলাদেশকে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
Printed Edition
ক্রীড়া প্রতিদেক
একজন আইনের শিক্ষার্থী আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলকে নিষিদ্ধের আবেদন করেন। সে আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবরই প্রকাশ করেছে। তবে বাংলাদেশ দলকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের জন্য আবেদন করে তোপের মুখে পড়েছেন ভারতীয় ওই শিক্ষার্থী।
দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আবেদন স্থগিত করে তীব্র আপত্তি জানিয়ে বলেন, এই আবেদন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সাথে সংশ্লিষ্ট, যা ভারতের বিচার বিভাগের আওতাভুক্ত নয়। আবেদনের ধরন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সতর্ক করা হয়েছে আবেদনকারীকে।
ভারতীয় সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদের অধীনে রিট করে বিদেশী সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই। এমন উদ্যোগ জনস্বার্থে অপব্যবহারের শামিল এবং বিচারিক কাজে সময় নষ্ট করার জন্য চড়া মাশুল গুনতে হতে পারে বলে কঠোরভাবে সতর্ক করা হয়েছে রিটকারীকে।