শাবনূরের ভালোবাসায় আপ্লুত মাহি

Printed Edition
bino-2
শাবনূরের ভালোবাসায় আপ্লুত মাহি

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সিনেমার অন্যতম জনপ্রিয় একজন নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। তবে গত জন্মদিনের সময়টাতে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানেই তিনি প্রিয়দর্শিনী মৌসুমী, নায়ক অমিত হাসানসহ আরো অনেকের সাথে জন্মদিন উদযাপন করেন। সঙ্গে ছিল শাবনূরের একমাত্র ছেলে। এদিকে এরই মধ্যে বাংলাদেশের অনেক শিল্পীর সাথে যুক্তরাষ্ট্রে দেখা হয়েছে শাবনূরের। যাদের মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলেন আলেকজেন্ডার বো, মারুফ, ইমন, জায়েদসহ বেশ কয়েকজন। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রেই এক নায়কের বাসায় ডিনারে অংশ নেন শাবনূর। সেখানে নিমন্ত্রিত ছিলেন এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিও। গানে গল্পে আড্ডায় মেতে উঠেছিলেন শাবনূরসহ আমন্ত্রিত অতিথিরা। গল্প আড্ডা শেষে শাবনূরের সাথে একই ফ্রেমে বন্দী হন মাহিয়া মাহিও। শাবনূর মাহিয়া মাহিকে ভীষণ ¯েœহ করেন। এর আগেও শাবনূরের সাথে মাহির দেখা হয়েছে বেশ কয়েকবার। মাহিয়া মাহি বলেন,‘ শাবনূর আপু আমাদের সিনেমার গর্ব। তার অভিনয় সেই ছোটবেলা থেকেই আমার ভীষণ ভালোলাগে। বলা যেতে পারে তিনি আমার অভিনয়ের অনুপ্রেরণাও বটে। অনেক দর্শক আমাকে বলেছেনেও আমার মাঝে তারা শাবনূর আপুর ছায়া দেখতে পান। যা আমাকে বেশ পুলকিত করে। শাবনূর একটা দীর্ঘ সময় বাংলাদেশের সিনেমায় রাজত্ব করে গেছেন। বিশেষত সিনেমার পর্দায় শাবনূর আপুর সাথে আমার প্রিয় নায়ক সালমান শাহ ভাইয়ার অভিনয় ছিল অনবদ্য। এই জুটির সিনেমা এখনো দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করে। সেই শাবনূর আপু আমাকে ¯েœহ করেন এটা আমার জন্য সত্যিই অনেক অনেক ভালোলাগার। তার সান্নিধ্যে যতবার এসেছি ততবারই তিনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন। তার ভালোবাসা আপ্লুত আমি।’ এদিকে দেশে শাবনূরের দুটি সিনেমায় কাজ করার কথা থাকলেও, আপাতত এই সিনেমাগুলোর কাজ হচ্ছে না। কারণ শাবনূর সহসাই দেশে ফেরার সম্ভাবনা কম। যে কারণে আপাতত শাবনূর ভক্তদের তার নতুন সিনেমার জন্য অপেক্ষা করতে হবে। তবে শাবনূর যখনই ফিরবেন বেশ ভালোভাবেই ফিরবেন-এমনটাই জানালেন তিনি। এদিকে মাহিয়া মাহির জাজ-এর নতুন একটি সিনেমাতে কাজ করার কথা রয়েছে। মাহিয়া মাহি অভিনীত প্রথম সিনেমা ছিল ‘ভালোবাসার রঙ’। এটি নির্মাণ করেছিলেন যুগ্ম পরিচালক শাহীন সুমন। পরে তিনি পোড়ামন, ভালোবাসা আজকাল, অগ্নি, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না, দেশা দ্য লিডার, রোমিও বনাম জুলিয়েট, ওয়ার্নিং, ঢাকা অ্যটাক, রাজকুমারসহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেন।