প্রশ্নোত্তর

Printed Edition
islami logo
প্রশ্নোত্তর

প্রশ্ন : আমি একজন মেয়ে। আমরা তিন বোন। কোনো ভাই নেই। দুই বোনের বিয়ে হয়ে গেছে। আমার আব্বুর বয়স হয়েছে। আমরা তিন বোন ছাড়া আব্বু আম্মুকে দেখার আর কেউ নেই। আপুরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। তারা খেয়াল রাখতে পারেন না। আব্বু চাচ্ছেন, আমি যেন পড়াশোনাটা কমপ্লিট করে বিসিএস পরীক্ষা দেই। আমি পরিপূর্ণ পর্দা করি। আমার প্রশ্নটা হলো, আমি যদি নিজেকে ফেতনামুক্ত রেখে, সরকারি চাকরি করতে চাই সেটা কি জায়েজ হবে? আমি স্কুল, কলেজের পড়াশোনা পর্দা ঠিক রেখেই সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ।

উত্তর : চাকরি করা ছাড়া যদি আপনার ভরণ-পোষণের ব্যবস্থা না থাকে তাহলে অভিভাবকের অনুমতি নিয়ে চাকরি করতে পারেন। বিয়ের পরে স্বামীর অনুমতি নিতে হবে। বাইরে কাজ করা মূলত পুরুষদের কাজ। বিশেষ জরুরি পরিস্থিতিতে মেয়েরা পূর্ণ পর্দার সাথে বাইরে কাজ করতে পারে।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট