ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের ইন্তেকাল

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী, দুই পুত্র -সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে ভিসি বলেন, তিনি নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অবদানের তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমার রূহর মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।