সিলেটে ফের পাথর উত্তোলন, আটক ১৬

Printed Edition

সিলেট ব্যুরো

কঠোর অভিযানে কিছুদিন বন্ধ থাকার পর সিলেটে ফের শুরু হয়েছে পাথর উত্তোলন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অবশেষে অভিযান চালিয়েছে থানা পুলিশ। বুধবার পুলিশের অভিযানে ১৬ জনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বোমা মেশিন ব্যবহার করে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে বুধবার এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার খায়েরগাঁও এলাকার মো: বাছিরের ছেলে মো: মাহমুদুল (২১), মো: ফসিউদ্দিন মিয়ার ছেলে মো: সাকিবুল হাসান (১৯), দক্ষিণ রাজনগর এলাকার মো: শামসুল হকের ছেলে মো: লালন (২০), বাবুল নগর হাফিজ আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২), চিকাডহর এলাকার ইকরাম আলীর ছেলে মো: ইয়াকুব আলী (৩৬), জালিয়ারপার এলাকার আব্দুল খালিকের ছেলে মো: কামরুল (২৫), ধুপরীরপাড় খাগালীপাশা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো: আব্দুল করিম (২৭), পাড়–য়া মাঝপাড়া এলাকার মো: আব্দুল মালেকের ছেলে মো: আবু বক্কর (২২), মৃত মঙ্গল মিয়ার ছেলে মো: শফিক মিয়া (৪২), মঙ্গল মিয়ার ছেলে মো: রুহুল আমিন (৩০), দক্ষিণ কালিবাড়ি এলাকার ময়না মিয়ার ছেলে মোহাম্মদ কামরুজ্জামান (৩০), চিকাডহর এলাকার মো: আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ লাল মিয়া (২৮), পাড়–য়া মাঝপাড়া এলাকার ধনাই মিয়ার ছেলে মো: আখতার মিয়া (২৮), পাড়–য়া উজানপাড়া এলাকার মো: আবু বক্করের ছেলে মো: শরিফ উদ্দিন (১৯), মুহাম্মদ সুলতান উদ্দিন (২২) ও ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল মুতালিবের মো: আল আমীন হোসেন (৩২)। সবাই কোম্পানীগঞ্জ থানার বাসিন্দা।

এর আগের দিন যৌথবাহিনীর অভিযানে টিলা ধ্বংসে ব্যবহৃত ৫৬টি বোমা মেশিন ও ট্রাক্টর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, অবৈধভাবে শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।