বিটিসিএলের মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর সেবা চালু
Printed Edition
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গতকাল দেশে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটের (গঠঘঙ) সেবা চালু করেছে। এর আওতায় নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই অনুমোদিত মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল সেবা প্রদান করা হয়। প্রাথমিকভাবে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে এমভিএনও সেবা প্রদান করবে। এই সেবা গতকাল পরীক্ষা মূলকভাবে চালু হয়েছে। গ্রাহকরা বিটিসিএল এমভিএনও সিম ১৫ ফেব্রুয়ারি থেকে রমনা এবং গুলশান কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে বিটিসিএল একটি আধুনিক ও সমন্বিত টেলিযোগাযোগ সেবা প্ল্যাটফর্ম গড়ে তুলবে যা একই সাথে সাশ্রয়ী, স্মার্ট এবং গ্রাহক-বান্ধব। এ উদ্যোগের মাধ্যমে ওটিটি কন্টেন্ট পাইরেসি কমে আসবে, দেশের মোবাইল নেটওয়ার্ক এক্সেস সমস্যা লাঘব হবে, পাশাপাশি বিটিসিএলের অবকাঠামোর ব্যবহার বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। এমভিএনও এর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ সেবার এক নতুন দ্বার উন্মোচিত হবে। এটি দেশের স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।