কনকা ও হাইকো পণ্যে স্বর্ণালঙ্কার ও নগদ জেতার সুযোগ

Printed Edition

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য বিশেষ প্রমোশনাল কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস হোম অ্যাপ্লায়েন্স বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ। এই অফারের আওতায় কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন বা ওয়াশিং মেশিন কিনলেই ক্রেতারা একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। কার্ডটি ঘষে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

সম্প্রতি আয়োজিত এক সম্মেলনে ইলেক্ট্রো মার্ট লিমিটেড গ্রুপের ডিএমডি মো: নুরুল আফছার এই কার্যক্রমের ঘোষণা দেন। তিনি বলেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা ব্র্যান্ড কনকা দেশের প্রতিটি ঘরে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বমানের পণ্যের কারণেই আমরা আজ এই অবস্থানে।’ তিনি আরো জানান, শিগগিরই বাজারে কনকা ও হাইকো ব্র্যান্ডের আরো নতুন ও বৈচিত্র্যময় মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার যুক্ত হবে।

সম্মেলনে জানানো হয়, কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার এখন বাংলাদেশেই সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত হচ্ছে। এতে ব্যবহৃত ‘ব্লু-জোন অ্যান্ড ভিটামিন ফ্রেশ’, ‘অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইজার’ এবং ‘ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার’ প্রযুক্তি খাবারের গুণগত মান ৯৯.৯ শতাংশ নিশ্চিত রাখে এবং উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুৎ সাশ্রয় করে। কনকা ফ্রিজের ট্রিপল মোড ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল একই সাথে রেফ্রিজারেটর, ফ্রিজার এবং সুপারকুল সুবিধা নিশ্চিত করে। এ ছাড়া আমেরিকান এফডিএ সার্টিফাইড ১০০% ফুড গ্রেড উপাদান ব্যবহার করায় এই ফ্রিজ মানবস্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ।

বর্তমানে ইলেক্ট্রো মার্ট গ্রুপ কনকা ও হাইকো ব্র্যান্ডের এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিশ্বস্ততার সাথে উৎপাদন ও বাজারজাত করছে। অনুষ্ঠানে গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, জিএম (বিক্রয় ও বিপণন) মাহমুদুন নবী চৌধুরী এবং এন এস এম জুলহাক হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।