ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি

Printed Edition

আলজাজিরা

ইরানের সরকার পতনের সাথে সাথেই তেহরানের অন্তর্বর্তীকালীন সময় নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। শনিবার ফক্স নিউজকে তিনি এই মন্তব্য করেছেন। শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে পাহলভি জানান, ইরানে সরকার পতন হলে দেশটিতে যাতে শাসনব্যবস্থায় কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য তিনি সাম্প্রতিক মাসগুলোতে একটি রূপান্তর পরিকল্পনা তৈরির জন্য কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাহলভি বলেছেন, ইরানের ভেতরে এবং বাইরে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, যারা অন্তর্বর্তীকালীন সময়ে তেহরান পরিচালনা করবেন। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতনের সাথে সাথেই আমার নেতৃত্বে ট্রানজিশনাল সিস্টেম দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে এবং যত দ্রুত সম্ভব ইরানের সমৃদ্ধির জন্য শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা এবং শর্ত প্রতিষ্ঠা করবে। ১৯৭৯ সালে ইরানে রাজতন্ত্রের পতন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে পাহলভি নির্বাসনে আছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজেকে ঐক্যবিরোধী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। পাহলভি অঙ্গীকার করেছেন যে তিনি ইরানে ধর্মতন্ত্র থেকে গণতন্ত্রে ক্ষমতার রূপান্তরে সহায়তা করবেন। ইরানে সরকার পতনের লক্ষ্য নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা রোববার পর্যন্ত ১৬ দিনে গড়াল।